অনুচক্রিকার খোঁজ

অলংকরণ: আরাফাত করিম

কেরোসিন ফুরিয়ে যাওয়া হারিকেনের মতন
জীবনেও চলে অসম্পূর্ণ দহন...
দেশলাই কাঠির বুকে সঞ্চিত বারুদের ঘ্রাণে ভুলে যাই
দগ্ধ মানচিত্রের স্থানসমূহ...
ঘুণে খাওয়া নোটবুকে বসতি স্থাপন করে শুকনা জারবেরা...
শুভ্র পাতায় ছাপ পড়ে পাপড়ির তবু...
জলীয়বাষ্পের অভাবগ্রস্ত পচে যাওয়া নাম না জানা প্রেমিকার দেয়া ফুলের গায়ে জমে
অভিমানী অশ্রু হতে ধার নেয়া অদ্ভুত নব কুজ্ঝটিকা...
তেমনি কপালেও জমে শুষ্ক ঘামের অস্তিত্ব...
কলমের বিরামহীন কালির ধারা জানে রক্তকণিকার খোঁজ...
জানে, কেমন আছে আজকাল অনুচক্রিকারা!
তবু উত্তরের অব্যর্থ নেতিবাচক সত্ত্বেও
সুদীর্ঘ প্রতীক্ষায়,
আলোকবর্ষের মতনই করে...