সে আমার প্রেমিকা

অলংকরণ: মাসুক হেলাল

যে মেয়েটা আমার প্রেমিকা,
সে আমার চোখের ভাষা বুঝতে পারে
অনুচ্চারিত কথা না বলাতেও
মনের ব্যথা বুঝে নেয় সহজে।
দুঃখের সময় কাঁদতে পারে,
আর আমার সফলতার উৎসবে হাসতে পারে।
যে মেয়েটা আমার প্রেমিকা,
সে আমার কাছে বায়না ধরে না, ইচ্ছা প্রকাশ করে না
তবু আমি তার পছন্দের জিনিসটুকু নিয়ে আসি নিয়ম করে
শাড়ি-চুড়ি, বই, ফুল, জন্মদিনে উপহারসামগ্রী ইত্যাদি
এতে সে খুশি হয় প্রাণভরে।
তবে সে কখনো অভিযোগ করে না লজ্জার মুখে
আমি তার সরলতার প্রেমে পড়ি ভীষণভাবে।
যে মেয়েটা আমার প্রেমিকা,
সে আমাকে সাহস জোগায় হতাশ হলে।
আমার পছন্দ-অপছন্দ সবকিছু মানিয়ে নিতে পারে।
সে আমার চোখের তারা হয়ে আছে হৃদয়পুরে।