কপাল ও ক্যাওলার কলঙ্ক

অলংকরণ: আরাফাত করিম

বুনো ক্যাওলা আঁকল একটি অসম্পন্ন স্টেশনের ছবি!
যে ছবি কেবল দেখতে পেল
কপালে আয়ুরেখার বদলে থাকা
কামের আয়ু খোঁজা দৃষ্টিহীন দুটো চোখ!.
আয়ুদের অনাবাদি জিনসের জিপারে
একবুক দীর্ঘশ্বাস!
কাচের জারে গোল্ডফিশ
সেই শ্বাসেই তুলত ফুসফুসে ছোট ছোট বুদ্‌বুদ!
যে বুদ্‌বুদের হাতেই মুখাগুন...
চিতাসহ সবকিছু পুড়ে গেলেও
পোড়েনি কেবল ওই কপাল ও ক্যাওলার কলঙ্ক!