বন্ধু আকাশ

আকাশের দিতে তাকিয়ে দেখো, দূর নক্ষত্রগুলো অবিরাম যেন ডাকছে আমাদের। আকাশ পর্যবেক্ষণ এক দারুণ শখছবি: সংগৃহীত

জানালার ফাঁকের ওই দৃশ্যমান আকাশে,
যেখানে দৃষ্টির সীমানা গিয়ে মেশে,
সেখানে তাকিয়ে কত কিছু ভেবে চলা।
এভাবেই যদি যেত মনের সকল কথাগুলো বলা!

যদি আকাশ তার গায়ে কথাগুলো লিখত,
কঠিন বিষয়গুলোও কত সহজ হয়ে যেত।
আমরা যা চাই তা কেন যেন মাঝে মাঝে অসম্ভব!
কেন সেগুলো শুধু করে যেতে হয় কল্পনায় অনুভব?

আকাশ, তুমি কাগজ হয়ে যেতে পারো না?
তুমি বাহক হয়ে যেতে পারো না?
তুমি জানিয়ে দিতে পারো না মনের সকল ভাব?
তোমার কাছে বলবে মানুষ, কিসের তাদের অভাব।

মানুষের অপূরণীয় সব ইচ্ছে বলবে তোমার কাছে।
হয়তো তোমার কাছেই সেই ইচ্ছে পূরণের শক্তি আছে।
তাই তো মানুষ হতাশ হয়ে তোমার দিকে তাকায়।
সুখের ক্ষণে মনে প্রাণেও তোমার মাধ্যমেই কৃতজ্ঞতা জানায়।

আকাশ তুমি বন্ধু আমার, তোমার সাথে সখ্যতা।
তোমার সাথে কথা বলে খুঁজে পাই তৃপ্ততা।
আকাশ তুমি বন্ধু মেঘের, মেঘের সাথে ভালোবাসা।
এমনি করেই পৌঁছে দিয়ো আমার ভালোবাসা।

মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক, ভৈরব বন্ধুসভা