অথচ

ছবি: এআই/বন্ধুসভা

উত্তাপ কমে গেলেই কলম তুলে নেব
কবিতার খাতায় লিখব শান্তির কবিতা
বিকেল থেকে সন্ধ্যার আগমনী আভায়
নির্ভেজাল সহনীয় তাপের নরম কবিতা—
অথচ দেখো, এখনো কালো ধোঁয়ার মেঘ
বারুদের শ্বাসরুদ্ধকর তীব্র দুর্গন্ধ
মানুষের ছোটাছুটি, শিশুদের চিৎকার
বোমার আলোয় এখনো নিদারুণ উত্তাপ।