নীরব প্রেম

অলংকরণ: তুলি

নীরবতা জানে প্রেম,
নীরব হতে জানে কবি,
সময়ের ভৈরবে শব্দের পিছে ছুটি।
তোমার আমার কথা এক গল্পে লিখে রাখি,
আবার যেদিন হবে দেখা,
সেদিন শুনাব গীতি।
আমাদের স্মৃতি, ধরে রাখা যাবে,
সময়ের কাছে, আমাদেরও তো কিছু পাওনা আছে।