পেয়েও হারিয়ে ফেলা
অজস্র কথা থেকে যায়, বলা হয়ে ওঠে না
বলার মতো তুমি নেই।
বড্ড ভয় হয়, গুছিয়ে কথা বলতে না পারায়,
সে যদি হারিয়ে যায়, কষ্ট হয়!
বলতে না পারা আর বোঝাতে না পারা
যেন পেয়েও হারিয়ে ফেলা!
সকল কথার শেষ না হোক,
সে না বাসলেও, তার জন্য গোলাপ হোক
মায়া থাক, ভালো থেকো প্রার্থনাটা দৃঢ় হোক।