বুকের ভেতর দগ্ধ ক্ষত

অলংকরণ: মাসুক হেলাল

এখন এলাম বেলা শেষে,
দিনের হিসেব চুকিয়ে দিয়ে সন্ধ্যাক্ষণে!
আজকে না হয় রাত পোহাব তারা গুনে।
সময়গুলো কাটছে কেবল মনের জোরে
একলা ক্ষণে একলা প্রহর বুকের ক্ষতে
পুড়ে পুড়ে দিন চলে যায় নিজের মতে!
সূর্যটাও তাপ ছড়াল আমার মনে
কষ্ট করে মানিয়ে যাচ্ছি তারই সনে।
এই শহরের মোড়গুলোর কে যতন করে?
কত মানুষ পুড়ছে কে আর খবর রাখে?
কে জন বাঁচে মনের ঘরে কষ্ট পুষে!
কে আছে আর আমার মতো ব্যথা সয়ে?
কেউ কি রাখে খবরগুলো নিয়ম করে?
কেউ রাখে না আপন পরে সময় কেবল
গেল ক্ষয়ে!
স্বপ্নগুলো ভাঙে কাহার এমন করে?
দিনের শেষে হিসাব কষে রেখ সবে হাতে ধরে।
কেউ দেবে না তোমার বুকের ক্ষত সেরে!
সবার ভীষণ তাড়া দেখি এ শহরে জ্বলে জ্বলে।
ফের যদি তার মনটা পুড়ে যাবেই মরে।
আমি না হয় কষ্টটাকে নেব সুখের কাঁটা ফুঁয়ে
রাতের সময় কাটবে কেমন রাতই জানে।
ভোরের আশায় কত নিশি গেল কেটে
দুঃখের সাথে একা একা দুঃখ মাতে!
সকাল দুপুর রাত চলে যায় এমনি করে
আজব বড় মানুষগুলোর মুখোশ দেখে।