বৃষ্টিস্নাত জীবন

বৃষ্টিস্নাত বিকেলছবি: সংগৃহীত

বৃষ্টিস্নাত কোনো এক রাতে
এ শহর নেই, এই ফোন, এ নেটওয়ার্ক নেই
ঝিঁঝি, ব্যাঙ এবং মেঘের ঘোমটা পরা
এক লাজুক আকাশ
সূর্য চলে গেছে বহু আগে
আকাশকে করেছি তাঁবু
ভেজা ঘাসের জাজিম নিচে
জীবন সে তো বৃষ্টির ফোঁটা!
নীরবতা জীবনের পুরোনো আঙ্গিক;
তারাদের পাল পেরিয়ে
আকাশের স্নিগ্ধ মুখে
ব্রণের দাগ দেখা যায় না!
আমার মাটির শরীরের মধ্যে সঞ্চালিত
প্রতিটি ক্ষতের দাগ
মৃত্যুর আগে দোসর সাজে,
পরে, অন্য ক্ষতের বিরোধী।