কাজলে কাজলে

ব্যাবিলনীয়দের চোখে পৃথিবী।

অমত চাইনিতবু লোভী করে দিলে আমায়

ছুঁয়ে দিলে তোমার বিষ ‘ঠোঁট’

আর কারও কাছে গেলে প্রতারক মনে হয় নিজেকে।

অদৃশ্য সঞ্চারিকা ছড়িয়েছ—

চারপাশে কাঁটাতার।

ভাবনার জাল টানতে গেলেই খানিকটা আঁচড়!

প্রতারক হতে চাইনি, অমৃত চাইনি—

ফিরিয়ে নাও তোমার দেওয়া সব।

তোমার চোখে আগুন দিতে পারি,

যদি একটুখানি সাহস দাও।

রাত দিনে পারি জনমের মতো,

নদী দিতে পারি সব সময়ের জন্য,

কাজলে কাজলে ঢেকে দিতে পারি চিরসুন্দরের জন্য-

যদি একটুখানি সাহস দাও।