দূরত্ব

অলংকরণ: তুলি

বেড়ে গেল দূরত্ব ছেলেবেলার সাথে
আনন্দ হারিয়ে গেল দায়িত্বের ভারে।
সহজ ছিল হাসা, খেলা, আঁকা ছবি,
কত ভালোবাসা, কত মিষ্টি চেঁচামেচি।
স্কুলের দিনগুলো ভালোবাসায় পূর্ণ,
বারো বছর হয়ে গেল, তারে হারিয়ে স্মৃতিতে মগ্ন।
হাসা খেলা, আনন্দের রঙিন ছবি
মুছে গেলে দায়িত্বের বোঝায়।
স্নেহের বাঁধন যেন ছিল অমৃতের ধারা
এখন সে নিজেকে বাঁধে প্রজ্ঞার জলধারায়।
আলোর খোঁজে, আঁধার ছেড়ে দেবে,
হৃদয়ের প্রতিটি রঙে, একটি নতুন আলো জেগে উঠবে।
এখনো মনে রয়েছে
সেই ছোটবেলার খেলা,
এখনো মনে ভাসে
বহুদূরের ভালোবাসার যাত্রা।
দূরত্বে জোটে না আর কোনো স্মৃতি
এ যেন একাই বিপ্লবের স্মৃতির সারথি