বর্ষা-ব্যাকরণ

অলংকরণ: মাসুক হেলাল

এভাবেই সকাল চলে যায়—
টিপ টিপ বৃষ্টিভেজা হাওয়ায় ভিজে
স্কুলড্রেস, বিদ্যুৎ-তারের কাক, ফ্লাইওভার, রিকশা ড্রাইভার
বর্ণহীন সকালের রং চুরি করে মেঘ
মেঘের পাল থেকে ফেটে পড়ে বরফের ছাদ
আকাশে ঝিঁঝি পোকার ডাক শুনে ফিরে আসি গ্রামে
ছাতাওয়ালা ঋতু সকাল-সন্ধ্যা বোঝে না
বোঝে না বর্ণালি বিকেলের প্রেমিক আড্ডা,
কেমন আছ বৃষ্টি, উঠোনের আকাশ, স্কুলড্রেস
এভাবেই সকাল চলে যায়...।