হঠাৎ ভালোবাসা
কিছু ভালোবাসা হঠাৎ করে আসে হৃদয়ের তীর ছুঁয়ে
ভালোবাসতে শেখায় ঠিক কাউকে।
সবুজ পাহাড়ের মতো তখন চিরসবুজ হতে ইচ্ছে করে,
ইচ্ছে করে শরতের শুভ্র মেঘের মতো ঠিক কারও আকাশে
ইচ্ছে মতো ভেসে বেড়াতে।
উড়তে ইচ্ছে করে পাখির মতো
ফুটতে ইচ্ছে করে ফুলের মতো
বয়ে যেতে ইচ্ছে করে বংশী নদীর মতো
ইচ্ছে করে নিজে ভেসে কাউকে ঠিক ভালোবাসায় ভাসাতে।