একুশের সুর
একুশের বিধৌত চেতনাই ছিল তারুণ্যের প্রেরণা
স্বচ্ছ নদীর মতো বহুমাত্রিক শক্তির সুর
বাংলা ভাষার রক্তস্রোতে অনিন্দ্য গৌরবের মুক্তি।
গাছের মুকুলে ঝরেছে বিষাদ; ঘোরতক শকুন।
বাঙালির প্রাণনাশে গড়েছে শহীদের বিজয়
আমরা সবাই একদিন একুশ হব—
হব মৃত্যুর বর্ণমালা আঁখি; থমথমে বিকেলের ছবি।
শূন্য কোঁচায় রেখে দেব প্রভাতফেরি শজনে ফুল।