আমার দিনকাল

আপনি এই মুহূর্তে যেখানে আছেন, সেখানেই সুখী হতে শিখুনছবি: পেক্সেলস ডটকম

এই যে দেখো,
আমি অপলক তোমার দিকে তাকিয়ে আছি।
আমি কি কিছু দেখছি, বলো?
এ তো শুধু তাকিয়ে থাকা।
জীবনের প্রতিটি তাকিয়ে থাকা মানেই
দেখা নয়।
এই যে দেখো,
আমি গালে হাত রেখে হাসছি মিটিমিটি।
আমি কি খুব সুখে আছি, বলো?
এ তো শুধু নিজেকে আড়াল করা।
জীবনের প্রতিটি হাসি মানেই
সুখ নয়।
এই যে দেখো,
আমি কেমন রোদ ঝলমল ছবি হয়ে আছি।
আমি কি সত্যিই আছি, বলো?
এ তো শুধু স্মৃতি হয়ে জীর্ণ দেয়ালে ঝুলে থাকা।
জীবনের প্রতিটি ছবি মানেই
বেঁচে থাকা নয়।
যতদিন আমি পৃথিবীতে থাকব,
আর,
যতদিন আমি পৃথিবীতে থাকব না,
প্রতিটি মুহূর্ত আমি আনন্দে বাঁচব।