কোন সুরে
মন চায় হৃদয় জড়াতে বক্ষের পরশ মেলে
সজল সমীরণে,
মিলালে অন্ধকারে পথ চেয়ে থাকা মোর দৃষ্টিখানি
শ্রাবণের গগনে!
আমি কোন সুরে ডাকিব তোমায়; হারিয়ে গেল
যে মোর বাঁশি?
নীড়হারা নিশার পক্ষি হয়ে উদ্দাম বেগে চলিলে
কোন বনে পাই না কোনো শব্দ হাসি;
কি মায়া ভুলতে পারি না আপন ভূবন—মাঝে হিমেল
হাওয়ায় শীতের সাজে,
ভাবছি আমি বাঁধব তোমায় রঙের খেলায় সময় হাতে
নিয়ে পঙ্খিরা যে হাসবে মরি লাজে;
রং লাগবে বনে বনে মাতাল আজি অস্তসাগর বাঁশি
হীন সুরের প্লাবণে,
ভূবনের দুয়ার খোলা দোল দিয়েছে বনের দোলা
রং ভূবণে।
গোপন প্রাণে জীর্ণ পাতার মরমর সুর বাজে সারে
সারে
কান্না হাসির বাঁধন তারা চিরস্থায়ী জঙ্গলে হারা
আলো অন্ধকারে।
কল্পনায় তোমায় ভাবি হারিয়ে গেছে মোর বীনার
বাঁশি ঘন অরণ্যে
তবু ঢাকেনি তোমার গান স্মৃতি শ্রাবণধারায় বারি-
বর্ষণে!