বরষায় ভরসা
মেঘ ফেটে এল জল
নাম তার বৃষ্টি,
প্রকৃতিতে হলো এক
অপরূপ সৃষ্টি।
প্রাণ পেল গাছপালা
প্রাণ পেল মাটি,
বৃষ্টির ছোঁয়া পেয়ে
ধান হবে খাঁটি।
কদমেতে হয়ে গেল
চারিদিক শুভাসিত
থাকবে না কোনো কিছু
কলঙ্ক–কলুষিত।
পৃথিবীর হাহাকার আজ
নিশ্চুপ শান্ত,
বৃষ্টির ছোঁয়ায় আজ
প্রকৃতি ক্ষান্ত।
আজ নেই কোনো আর্তনাদ
নেই কোনো দুরাশা,
সবার ইচ্ছা পূর্ণ করে মিলল
বরষায় ভরসা।