অদৃশ্য প্রান্তে
চেনা বাঁশির সুর আসছে কানে
মন ছুটে যায় মনের টানে,
চেনা ঝলমলে রোদে কী যে মায়া
উত্তপ্ত মন কেন খোঁজে শীতল ছায়া?
নদীর ঢেউ কেন ভাসে অজানায়?
মুগ্ধ হই কেন অদৃশ্য সুরের মূর্ছনায়?
আহা কী যে মায়া ভরা উদাস চোখ
দেখে পালিয়ে যায় সব দুঃখ-শোক।
যে সুরের মূর্ছনায় হারিয়েছি মন
সে সুরের অনুবাদ কি জানে সে জন?
এক আকাশের নিচেই দুজন হাঁটছি
অদৃশ্য প্রান্তে দুজন দুজনাকে ভাবছি।