স্মৃতির হাতছানি
আমি গ্রামে ফিরে যাব
ভালো লাগে না শহর,
পুরোনো স্মৃতির হাতছানি
গুনি অপেক্ষার প্রহর।
কখন আমার শৈশব গেল
আসলো কিশোর বেলা,
দেহে কখন যৌবন এলো
সময় গেল হেলা।
ঐ গ্রামের আলো বাতাস
ধুলোবালি গায়ে মেখে,
খরা রোদেও মুখে হাসি
সোনালি ফসল দেখে।
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
যেই গ্রামের মাঠে,
হালচাষ করতাম আমি
নাও দৌড়াইতাম ঘাটে।
যেই গ্রামে শৈশব আমার
স্মৃতির দানা বাঁধে,
সেই গ্রামে ফিরে যেতে
মনটা বড্ড কাঁদে।