স্বাধীন দেশের পতাকা

১৯৭১ সালে স্বাধীন দেশের জাতীয় পতাকা সেলাই হচ্ছেছবি: মার্ক রিবু

মাগো তোমার মুখটি কেন
হঠাৎ মলিন হলো?
আর ফেল না চোখের পানি
কী হয়েছে বলো?
মা আমাকে ডেকে বলেন,
যাচ্ছে হৃদয় ছিঁড়ে,
তোর বড় ভাই, আমার মানিক
ফিরছে না ক্যান নীড়ে?

শুনে আমি বলি, মাগো
ধৈর্য তুমি ধরো,
বিজয় যেন আনতে পারে
এই মোনাজাত করো।
বাংলা মায়ের দামাল ছেলে
জয় ছিনিয়ে নেবে,
স্বাধীন দেশের পতাকাটা
ঠিকই এনে দেবে।

চেয়ে দেখো শূন্যে মাগো
বিজয়নিশান পানে,
তোমার ছেলে থাকবে বেঁচে
সবার প্রাণে প্রাণে।