দেখুন, এত বিনয়ী হওয়ার প্রয়োজন নেই। আপনি আমার পাশে না বসলে অন্য কেউ তো বসত। কলেজে যাচ্ছেন নিশ্চয়ই?
জি।
কোন ইয়ার?
থার্ড ইয়ার।
আমাকে কিছু জিজ্ঞেস করবেন না?
না।
না কেন?
এমনি।
ঠিক আছে, সমস্যা নেই। চলুন, আমার মোবাইলে কিছু সুন্দর ছবি আছে, আপনাকে দেখাই। এই দেখুন। এটা আমাদের বাড়ি। অনেক সুন্দর, না?
হুম।
হুম বলছেন কেন? বলুন সুন্দর।
আসলেই বাড়িটা অনেক সুন্দর।
ধন্যবাদ। আর এটা হচ্ছে ছোট্টবেলার আমি। অনেক কিউট ছিলাম, তা–ই না?
জি।
আর কিছু বলবেন না?
কী?
আমি সুন্দর কি না?
জি।
আবার জি?
না, জি।
এটা আপনার কলেজ মোড় না?
জি।
বাস থেকে নামতেই শ্রাবণের একপশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিল। আর আমি চলে যাওয়া বৃষ্টির দিকে বিস্ময়চোখে তাকিয়ে রইলাম।
ডুমুরিয়া, খুলনা