বর্ষায় প্রণয়

ছবি: ফ্রিপিক

সন্ধ্যার আকাশে ভিজে গন্ধ,
দূরে কোথাও মেঘের গুঞ্জন—
বৃষ্টির রেখা আঁকে জানালায়,
শীতল বাতাসে দুলে যায় মন।
তুমি দাঁড়িয়ে নীরব ছায়ায়,
আমি থমকে, শুধু অনুভব করি—
শব্দহীন কথার স্রোত
বয়ে যায় চোখের ভেতর দিয়ে।
আলো-আঁধারের মায়াবী ছোঁয়ায়
ভেজা চুলে স্বপ্নের মতো আহ্বান
ভালোবাসা এখনো লাজুক চোখে
ধীরে ধীরে জন্ম নিচ্ছে
বর্ষার এই রিমঝিম মুহূর্তে।