বিষাদের দীর্ঘশ্বাস
কোনো কিছুই যেন এখন আর
অবাক করে না, বিহ্বল করে না।
অবাক পৃথিবী আমাকে দেখে
আমিও নির্লজ্জ দৃষ্টি দিয়ে
এ পৃথিবীর বদলে যাওয়া দেখি,
নিঃসংকোচে শুধু বলতে পারি—
বিনয়কে কেউ অবহেলা করে না,
সে বিনয় হোক আলোর বা আলেয়ার।
আজকাল পৃথিবীর বায়ুমণ্ডলে
দুঃখগুলো বেশ ঘন হয়ে উঠেছে,
ঘন হয়ে উঠেছে ব্যর্থতার দীর্ঘশ্বাসে।
তাই তো প্রেমহীন কিছু বিনয়ের ছলনায়
অসুন্দরের কাছে হাঁটু গেড়ে বসি থাকি।