জীবন্মৃত মানুষ
বাবুদিঘির জলে কাঁদে মুখ, হাসে মুখোশ
চারদিকে মানুষের রঙিন উৎসব
মুখর রাজপথ স্লোগানে স্লোগানে
কে কখন কী বলছি, কেউ জানে না
কে কখন কী করছি, খোদা জানে
বাবুদিঘির জলে নিজেই নিজের প্রতিচ্ছবি খুঁজি
পথহারা পথিক বারবার হোঁচট খাই
আজও গন্তব্যহীন জীবন্মৃত মানুষ...