মনের কথা
একটা রাত জানে
তার শরীরে আঁধার কত?
অপেক্ষায় থাকে ভোরের।
একটা হৃদয় জানে
ভেঙে পুড়ে বেঁধেছে ক্ষত
সেরে যাবে দুটো হাতের স্পর্শের।
কিছু ক্ষণ জানে
তার ক্ষণের ভেতর কত দুঃখভার?
দূর হবে ছোঁয়া পেলে তোমার।
একটা আকাশ জানে
তার বুকেতে মেঘ জমেছে কত বিষণ্নতার?
কেটে যাবে খানিক বৃষ্টি হওয়ার পর।
একটা সন্ধ্যা জানে
তার বুকেতে তারকা শত
গুনলে তবে দেখতে পাবে একেক করে কত?
একটা মন জানে
তার মনেতে দুঃখ আছে কত?
জানলে তুমি বুঝতে পারবে মনের কথা
দুঃখ সব যত।