দীর্ঘশ্বাস

প্রতীকীছবি: ফ্রিপিক

শহরে কংক্রিটের পথ—কানা গলি
চিলতে আকাশের নীরব উঁকিঝুঁকি
নেই বক কিংবা চিলের ওড়াউড়ি
খুঁজতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়াই—
আদৌ কি আছ কোনো চিলেকোঠায়?
বিস্তীর্ণ প্রান্তর যত দূরে চোখ যায়—
হৃদয়ে দেয় দোলা সবুজ দূর্বাঘাসে
মেঘতুলা উড়ে বেড়ায়—আবছায়ায়
সন্ধ্যার আকাশ নেমে গেছে বহুদূরে
খুঁজতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়াই—  
আদৌ কি আছ দিগন্তের ওপারে?