অপেক্ষার অবসান
অপেক্ষার যবনিকাপাত
রঙিন স্বপ্নের উদ্বোধনী সংগীত,
হিমাদ্রির শীতলতা ভাঙে আগ্নেয়গিরির স্ফুরণ
শিরা-উপশিরায় উষ্ণ অভ্যর্থনা।
কামনার ঝড়ে মরু–হৃদয়ে তাণ্ডবনৃত্য
আলিঙ্গনে মোহনায় পরিতৃপ্ত উন্মত্ত নদী,
নীলাদ্রির জঠরে মেতে ওঠে প্লাবনের জোয়ার
ভালোবাসার মন্দির গড়ে অতৃপ্ত দুটি হৃদয়।