বৃষ্টির বার্তা

বৃষ্টিছবি: ফ্রিপিক

বৃষ্টিরা ক্ষণে ক্ষণে কথা বলে
বৃষ্টি এসেছে,
মনে ডাক বেজেছে—
মরা মন সরা হয়ে
আবার ভিজে উঠেছে।
উপর থেকে উদাম হয়ে নেমে,
উন্মোচন করেছে
ভেতরকার অন্ধকার।
বৃষ্টির শব্দ যেন
মনকে এসে বকছে—
আর থেকো না বদ্ধ হয়ে।
বৃষ্টির দমকা কোমল হাওয়া
যেন দখল নেওয়া সুখকে
কেড়ে নিতে এসেছে নিঃশব্দে।
জানালার ধারের,
বেলির কলি দুটো জানে—
আসবে বৃষ্টি ঠিকই,
কিন্তু বসবে না ফোটা
জানালার চৌকাঠে।
চৌকাঠের তো ছাতা নেই,
তাই ভিজে যায় নীরবে—
যাবে সে,
যাবে সে
আবার শুকিয়ে।