একগুচ্ছ হাইকু
১.
ডাহুক-রাত
জল-জ্যোৎস্নায় ভাসে
প্রিয়ার মুখ
২.
এ মাঝরাতে
গা-মাখা জোছনায়
তোমার ছোঁয়া
৩.
জারুল ফুল
বৃষ্টিতে কাকভেজা
যেন প্রেয়সী
৪.
বর্ষার জল
বসন্ত নিয়ে আসে
পদ্মপাতায়
৫.
আষাঢ়-ঢলে
প্লাবিত কিছু কান্না
কদম খোঁজে
৬.
তোমার প্রেম
আমাকে খই-ভাজা
তপ্ত তাওয়া
৭.
শীতার্ত মন
ত্রাণ খোঁজে ও মনে
রৌদ্র-চুম্বন
৮.
কাশের কান্না
হেমন্তের ডেরায়
খেজুর রস
৯.
বসন্ত-গান
কালো কোকিল নাচে
গোটানো লেপে
১০.
আকাশ নামে
তপ্ত পৃথিবী শান্ত
সবুজ জাগে