মনোহর
আকাশের মতো করে
ভালোবেসো না আমায়,
আকাশ যে ক্ষণে ক্ষণে রং বদলায়
প্রেম চাই না কখনো আমি
তা কেবলই দূরত্ব বাড়ায়।
আমি চাই সেই ভালোবাসা
যে ভালোবাসা অস্তিত্বের মতো,
পাহাড়ের কোল ঘেঁষে
অবিরাম ছুটে চলা
ঝরনার মতো বিস্ময়কর!
কিংবা নিরাবচ্ছিন্ন
সমুদ্রের ঢেউয়ের মতো মনোহর।
বৃষ্টির মতো চেয়ো না আমায়
তা থাকে না সব সময়,
আমি তোমাকে অপরূপ ভালোবাসি
চন্দ্র সূর্যের মতো লেনাদেনায় দিবানিশি,
দেখি ঠিক মায়ের মমতার মতো
রাখি তোমায় তদ্রুপ ভালোবাসায়,
সে ভালোবাসার কোনো পরিবর্তন নাই
সবার জীবনে এমন একজন থাকা চাই।।