নরম মাটির স্নিগ্ধতায়
অকারণেই মন খারাপ হয়ে যায়,
চাহিদা যেন আকাশচুম্বী, তবু আফসোস নেই।
দুঃখতে কষ্ট নেই, আনন্দতে হাসি বিলুপ্তপ্রায়।
এ পৃথিবীর রূপ সৌন্দর্য
মিথ্যে নড়বড়ে জীবনের প্রয়োজনে
সবই ধোঁয়াশা হারিয়ে যায় রাজার নকল রাজত্ব
নরম মাটির স্নিগ্ধতায় খাঁটি
হওয়ার সেকি যুদ্ধ
তেপান্তরের সবুজ ঘাসের স্পর্শে।
অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় কোনো প্রতিক্রিয়া নেই—
যেন এই পৃথিবীতে সবই কাঙ্ক্ষিত।
কেউ প্রচণ্ড দুঃখে কাঁদতে কাঁদতে মারা যায়,
আবার কেউ বিপুল খুশিতে হাসতে গিয়ে মায়া ত্যাগ করে।
এই সবই কাঙ্ক্ষিত,
অনাকাঙ্ক্ষিত কেবল দুঃখবিহীন মানুষের বেঁচে থাকা।