মনশ্রী

অলংকরণ: মাসুক হেলাল

ও যেন এক প্রাণবন্ত প্রজাপতি,
যাকে আমি সুদূর থেকে অপলক দৃষ্টিতে দেখেছি;
ফুরফুর করে উড়ছিল তার দুটি আঁখি মেলে
জানি না কখন যে হৃদয়খাঁচায় তাকে বন্দী করে ফেলেছি।
যেদিকে তাকাই, সেদিকেই ভেসে ওঠে তার প্রিয় মুখশ্রী,
আমি তখন হারিয়ে যাই এক স্বপ্নপুরীর দেশে।
ইচ্ছেনদীতে হাবুডুবু খেতে খেতে;
তার সঙ্গে কথা হয় মনে মনে আবেগের বেশে।
সেখানেই আমি মাঝে মাঝে হারিয়ে যাই,
তাকে ভেবে ভেবে একটু সুখ খুঁজে পাই;
কী করে তাকে বোঝাই, কী করে তাকে বোঝাই
স্বপ্নে তার একটু ছোঁয়া পাই।
হয়তো বা সে এসব কিছুই জানে না, শোনে না প্রেমের গান,
তাকে ভালোবেসে দিয়েছি আমি অঞ্জলি আমার হৃদয়প্রাণ;
শয়নে স্বপনে জাগরণে শুধু,
আমার প্রতিটি রক্তবিন্দু নেয় তার প্রিয় নাম।