বৃষ্টি এল
বৃষ্টি এল
এলোমেলো
আকাশ মাটি ঘরে,
পথে ঘাটে
সবুজ মাঠে
সুদূর তেপান্তরে।
বৃষ্টি নামে
ধরাধামে
স্বস্তি জনমনে,
গগন ডাকে
গুড়ুম নাকে
আঁধার ক্ষণে ক্ষণে।
পক্ষী কুলে
নাচন তুলে
হাসি ফুলে ফুলে,
পত্র জাগে
অনুরাগে
দোলে ক্লান্তি ভুলে।
বৃষ্টি এল
এলোমেলো
আকাশ মাটি ঘরে,
পথে ঘাটে
সবুজ মাঠে
সুদূর তেপান্তরে।
বৃষ্টি নামে
ধরাধামে
স্বস্তি জনমনে,
গগন ডাকে
গুড়ুম নাকে
আঁধার ক্ষণে ক্ষণে।
পক্ষী কুলে
নাচন তুলে
হাসি ফুলে ফুলে,
পত্র জাগে
অনুরাগে
দোলে ক্লান্তি ভুলে।