দহনের অস্থিরতা

অলংকরণ: মাসুক হেলাল

ছোট্ট একটা জীবনের
অনেক পাওয়ার পূর্ণতা
তবুও থেকে যায়
সমুদ্রগভীর শূন্যতা।

কেবল হৃদয় দহনের অস্থিরতা
কোনো দিনও বুঝবে না
কী তার ব্যাকুলতা।
বিশালাকায় বৃক্ষে
জড়িয়ে থাকে লতা
তারও আছে না বলা
অযুত কোটি কথা।

ঝড় এলে লুটিয়ে পড়ে
ক্ষতবিক্ষত ব্যথা
ভঙ্গুর হয়ে ঘুরে দাঁড়ায়
শূন্যতা পূরণের আকুলতায়।