আটপৌরে এই নগর ছেয়ে যায় নীলরঙা কৃষ্ণচূড়ায়
ছন্দহীন অসহ্য কল্পনাজুড়ে
চারদিক মোহাবিষ্ট হয় নগরের সুরে
বিষাদের রং ঢাকা পড়ে কোলাহলের মায়ায়
নগরের আখ্যানে যৌবন ডুবে থাকে শূন্যতায়
জোৎস্নায় গাঢ় হয় শত যুগের অন্ধকার
অলস অবসাদে মানবহৃদয় আর
নতুনভাবে না বেঁচে অপেক্ষার সূর্যাস্তে হারায়।