অনুভূতি
জানো,
আমার কলমে রোজ শব্দেরা ভিড় করে,
ওরা বলে, আমি কেন তোমায় নিয়ে কিছু লিখি না?
কী করে বোঝাই ওদের,
তুমি নামক অনুভূতিটা এতই বিশাল,
তাকে শব্দের পর শব্দ সাজিয়ে বোঝানোটা নিছক বোকামি!
তোমাকে শব্দের বেড়াজালে বাঁধতে কখনো চাইনি।
তাই শব্দের কাছে খুঁজিনি কোনো আশ্রয়, বোঝাতে নিজের অনুভূতিকে,
ওরা তো জানে না,
আমি ধারণ করি তোমায় আমার অস্তিত্বে,
যেভাবে ধারণ করে পৃথিবী ভালোবেসে নীল সমুদ্রকে।