স্বপ্নেরা চূর্ণবিচূর্ণ
অনুভূতিহীন শূন্য মনটা
অন্যের কথা ভেবে ভেবে হয়ে গেছে ছাই
বারবার আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে
নতুন করে যখনই নিজেকে গড়ার ইচ্ছা হয়
তখনই মন অগোছালো যা ইচ্ছে তা–ই।
থেকে থেকে আচমকা স্বপ্নেরা করে ভিড়
এই বুঝি সে এলো হৃদয়ের আঙিনা জুড়ে
এই বুঝি কাছে টেনে বেঁধে নিলো বাহুডোরে
উত্তাল বাতাসে স্বপ্নেরা উড়ে যায়
রেখে যায় স্মৃতি মনের অজান্তে ভেতর খায় কুড়ে।
তোমাকে কাছে পেতে আজকাল স্বপ্নেরাও ভয় পায়
কি জানি কখন সেখানেও হানা দেয় দুঃস্বপ্ন
ভেঙে যায় হৃদয়ের আয়নায় জমানো মুখটা
স্মৃতিতে বিলাপ করে নিত্য প্রেমের খেলা
বারবার আঘাতে আঘাতে ভাঙে নতুন স্বপ্ন।