মিথ্যে চাওয়া
হোক না মিথ্যে প্রেম,
তবুও ভালোবাসার আক্ষেপটা থাকুক।
একজীবন কেটে যাক অভিনয় করে
মাতাল হাওয়ায় উড়ে যাক স্বপ্ন
তবুও মনটা ভালো থাকুক
এটার প্রয়োজন বেশি।
হোক না মিথ্যে ছোঁয়া,
তবুও সামান্য স্পর্শে যদি মনে প্রশান্তি আসে
দেহ ক্লান্তি ভুলে মুছে দিতে পারে গ্লানি
তবে তাই হোক মধ্যসাগরের দূত
উদ্ধার হওয়ার বিকল্প পথ।
হোক না মিথ্যে স্বপ্ন,
তবুও কল্পনায় সে থাকুক স্মৃতিপটের আয়নায়
রূপকথার মতো গল্প না হলেও লেখা থাকুক
ব্যক্তিগত ডায়েরির পাতায় পাতায়
তাতে প্রকাশ না পাক শান্তির রেখা
তবুও দুঃখ ভুলে যাক হৃদয়।