বর্ষণে প্রতীক্ষা
কেন তোমার এত অভিমান!
ক্রন্দনে ভাসিয়ে দিয়ে অঝোরে
করেছো আমার সবকিছু ম্লান।
আমি তো... এত অঝোরে বর্ষণ চাইনি
যে বর্ষনে আমি প্লাবিত
শীতল না হয়ে রক্ষে তো পাইনি!
সারা দিন মেঘের কান্নাতে ভিজিয়ে
ভিজলেও আমি হয়েছি শিহরিত
চেয়েছি শুধু একটু উষ্ণতা ছড়িয়ে!
যে উষ্ণতার পরশে ভরিয়ে দিবে মন
ভেজা অঙ্গে তৃষ্ণার্ত আমি
প্রতীক্ষায় প্রহর গুনে আছি প্রিয়জন।