মধুমিতা বলেছিল—
যেদিন আমার ভালোবাসা
মুগ্ধ সুবাস ছড়াবে,
সেদিন তোমার বুকে
কষ্টের পাহাড় নীল হয়ে উঠবে!
আমি ঝরনার মতো
তোমার অন্তর ছুঁয়ে ছুঁয়ে
চলে যাব দূরে।
সে আর আসেনি ফিরে
একদিন বুকের জমিন ছিঁড়ে,
জেগে ওঠে সেই নীল পাহাড়
প্রবাহিত নীল ঝরনার
তলানির নিচে—
কষ্টের পাথর হয়ে পড়ে থাকি।