বন্ধু ইমাম মেহেদীর বাবার মৃত্যুতে বন্ধুসভার শোক

মো. তায়জাল হোসেন

কুষ্টিয়া বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা ইমাম মেহেদীর পিতা পল্লিচিকিৎসক মো. তায়জাল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১১ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে প্রথম আলো বন্ধুসভা পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।