কৃষ্ণচূড়া
কৃষ্ণচূড়ার সবটুকু লাল
তোমায় দিতে চাই
নজরকাড়া রূপের ছটা
আর কিছুতে নাই।
কৃষ্ণচূড়া রোমান্টিক ফুল
তাকিয়ে শুধু থাকি
চোখের পাতায় তুমি ভাসো
কল্পনাতে আঁকি।
মনে হলো এক রমণীর
লিপস্টিকের রঙে
তপ্ত রোদে সেজে আছে
আব্দুলপুর জংয়ে
যত্ন করে চিঠি লিখো
কৃষ্ণচূড়া নামে
পাঠিয়ে দিয়ো রোজ বিকেলে
সবুজ পাতার খামে।