স্বপ্নগুলো স্বার্থপর

স্বপ্ন, প্রতীকী ছবিহাসান মাহমুদ

আমি আমাকে আমার রঙে সাজাই
কখনো চন্দ্রালোকে,
কখনো অতল সমুদ্রে,
কখনো আবার ঝিনুকের মুক্তোদানায়।
হাওয়ায় ভেসে পাড়ি দিই অযুত মাইল,
বিশ্বসৌন্দর্য পায়ে লুটাই
অহমিকায় অকারণেই তৃপ্ত
আঁধার লুকিয়ে সূর্যালোকে হই দীপ্ত।

স্বপ্ন দেখি জেগে জেগে, ঘুম ঘুম চোখে—
অথবা নির্বোধ কল্পনায়
রাজ্য সাজাই আলপনায়
স্বেচ্ছায় গ্রহণ করি সর্বোচ্চ লভ্যাংশ।
স্বপ্নগুলো সত্যিই বড্ড স্বার্থপর হয়।
নিজেকে নিয়ে ব্যস্ত
ইচ্ছার ওপর ন্যস্ত
ভালো-মন্দ বিচারিক ক্ষমতার পরাজয়!