বিরহের চার কাব্য

প্রতীকী ছবিসংগৃহীত

এক.
বরফের ধর্মই গলে যাওয়া
আগুনের ধর্ম পোড়ানো
আমার এই নগণ্য জীবনটা
শত ব্যথা কষ্টতে মুড়ানো

দুই.
এত ব্যথা, ক্রোধ বেদনার স্রোত
তোমার একটি হাসিতেই হারায়
মনে জমা মেঘ, বিরহ, আবেগ
তোমারই প্রেমে প্রাণ ফিরে পায়

তিন.
সময়ের করাঘাতে দগ্ধ হৃদয়
প্রেম নয় শুধু ভয়
মনে হয় যদি ক্ষয় হয়
নির্বাসিত প্রেমিকের শেষ আশ্রয়

চার.
মৃত্যু যখন ভালোবাসার নাম
কে আছ আমায় ঠেকাবে
মৃত্যুমুখী এই জীবন্ত লাশ
আর কতকাল পোড়াবে