বন্দিনী

অলংকরণ: তুলি

নক্ষত্রের মাঝে মাঝে মন চায়
মেঘের সাথে দল বেঁধে—
ওড়ে ওড়ে দিগন্তে হারাতে।
রিনিঝিনি নূপুর পায়ে
উৎফুল্লহৃদে নির্ভাবনায় উল্লাসে বেড়াতে।
রাতে প্রহরী সেজে জোছনা
মায়াবী আলোয় আলোয়—
নক্ষত্রের অবয়ব ঘিরে রাখে।
দিনে আকাশটা সিকিউরিটি গার্ড সেজে
মেঘের পালকে চুপটি করে ঢাকে।
বন্দিনী নক্ষত্রের জীবন
একটা বৃত্তের মাঝে বন্দী,
এভাবেই কেটে যায় সহস্র বছর মাস দিন।
সমস্ত রাগ অভিমান হাসি কান্না—
মিটিমিটি জ্বলে দিবারাত্রি,
অথচ সবাই ভাবে নক্ষত্র বেদনাবিহীন।