শুধু বসন্ত মানেই কি তুমি?
তুমি তো গ্রীষ্মও হতে পারো,
কাঠফাটা রোদের তীব্রতায় আমাকে বিরক্ত করতে পারো৷
কিংবা তুমি তো শীতও হতে পারো,
তীব্র শীতে মনে হবে, এই বুঝি বরফ হয়ে গেলুম।
আবার তুমি তো বর্ষাও হতে পারো,
ঝিরিঝিরি বৃষ্টিতে আমাকে ভিজিয়ে দিতে পারো।
বৃষ্টির কথা মনে করতেই মনে পড়ে গেল শরতের কথা।
বর্ষা শেষে কি দারুণভাবে সেজে আসে শরৎ।
তুমি চাইলে শরৎও হতে পারো।
কিংবা এই ধরো হেমন্ত,
পিঠেপুলির আমেজে মেতে উঠবে যখন সারা গ্রাম
তুমি চাইলে হেমন্তও হতে পারো।