যে হাঁটে হৃদয়পুরে

যে হাঁটে হৃদয়পুরে

যে হাঁটে হৃদয়পুরে নীরব নিভৃতে
নিঃশব্দে গেয়ে যায় গীতি
নয়নের দর্পণে ভাসে তার স্মৃতি।
যে করে অন্তঃপুরে নিশীথের কোলজুড়ে
বিরামহীন বিরহের চাষ
ছন্দের সৌরভে কবি তার দাস।
যে কাঁদে সুখের গানে, মনেপ্রাণে
সেই তো আপন
তাকে নিয়ে পথ চলা, রাত্রিযাপন।