দেখা না হলে

অলংকরণ: তুলি

কিছু মানুষ অতীত হয়ে গেলে—সে গোপন
সে ভীষণ কঠিন বুকের ভেতর নিরেট আস্তরণ
ছোট ছোট জোছনার মতো অথচ ভীষণ উজ্জ্বল
তাকে যত্নে রাখতে হয় মনের সমস্ত ইন্ধন ঢেলে
দেখা হতে নেই—যে অতীত হয়ে গেছে একেবারেই।
তোমার সাথে এভাবে মুখোমুখি দেখা না হলে
একটা অনিবার্য নেবুলার কখনোই জন্ম হতো না
বাইরে ভীষণ সুন্দর অথচ ভেতরে দেখ জ্বলছে
মহাজাগতিক বিস্ফোরণ ঘটত না বুকের ভেতর
তোমার আমার এই আকস্মিক দেখায় অহেতুক
পুড়ে যেত না আদিম সাক্ষী সাজানো গ্যালাক্সি
অতীত অতীতের মতোই সুন্দর থেকে যেত হয়তো।