সুখ এক মরীচিকা

আহা! ভালোবাসার শৈশব!ছবি: অধুনা

আহা! ভালোবাসার শৈশব!
সুন্দর স্মৃতিগুলো হায় কই সব!!
স্মৃতিগুলো বুঝি আজ মরীচিকা,
সময় যেন অতীতের গাঁয়ে মরণব্যাধি এক টিকা।
চিন্তাহীন মুহূর্তগুলো- আহা! কোথা ফিরে পাই,
স্বার্থপর বর্তমানে আজ-সুখের অতীতের মেলে না ঠাঁই!
শৈশব, তুমি মিলিয়ে গেছ সময়ের আঁচলে,
নিয়ে যাও আমায়, বাঁচিয়ে রাখো স্মৃতিদের আদলে।

নিত্যদিন দেখা পাই নতুন সকালের,
ভয় হয়, ব্যস্ত দুপুরের শেষে ক্লান্ত বিকেলের।
অন্ধকার ভালোবাসি, তবে দীর্ঘ রজনী নয়!
কত দিবা-রজনী কাটিয়ে দিই,
ভেবে- এই বুঝি কোনো এক সুন্দর সকাল দেখা হয়!
বেঁচে আছি, হাঁসি মুখে, হয়ে এক অভিনেতা,
আশা রবে, পথে মিলবে এক সুখ বিক্রেতা!!!