দোলনা

মেঘ আর পাহাড়। প্রতীকীছবি: সুপ্রিয় চাকমা।

ভরদুপুরে নামল এসে
মেঘ আকাশের কন্যা;
ফুলের কাছে ভিড় জমাল
নাম নাকি তার বন্যা।
নাম–ঠিকানায় ভুল মেরেছে
নাই কিছু তার জানা;
গাঁয়ের পথে আড্ডা জমায়
কেউ করে না মানা।
সে মেয়েটি দেখতে যেন
পদ্মফুলের পাপড়ি;
সবার সাথে উঠল মিশে
রং দুয়ারে ঝাপটি।
শিমুলতলীর সিঁড়ি বেয়ে
দুলছে কেবল দোলনা;
এই মেয়েটির ভাবনাগুলো
রং রঙিনে গোল না!